এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা

নজর২৪ ডেস্ক- এবার পদ্মা সেতুর স্প্যানের সঙ্গে ধাক্কা লেগেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের ওপর অবস্থিত স্প্যানের সঙ্গে সকালে ধাক্কা দেয় ফেরিটি।

 

শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সকাল ৭টার দিকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মধ্যদিয়ে ডকইয়ার্ড থেকে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। সে সময় স্প্যানের সঙ্গে ফেরির মাস্তুলের ধাক্কা লেগেছে। সেতুর স্প্যান পানি থেকে অনেক উঁচুতে। এরপরও কিভাবে লাগল বিষয়টি আমাদের বোধগম্য নয়।

 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আমরা ঘটনাটি লোক মুখে জানতে পেরেছি। তবে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এ ধরনের ঘটনা ঘটেনি বলে আমাদের জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *