নজর২৪, লালমনিরহাট- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ রোববার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী জিরো পয়েন্টের বাঁধের মাথা ও ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের বুলবুল হোসেনের ছেলে ইউনুস (৩৫) ও পাটগ্রামের সাগর (৩৪)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটি বিএসএফ সদস্যরা ভারতের চেংড়াবান্ধা থানায় নিয়ে গেছে।
৬১ বুড়িমারী বিজিবি ক্যাম্প সূত্র জানিয়েছে, দুই বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ চেংড়াবান্ধা অংশে পড়ে ছিল। বিজিবির সদস্যরা সীমান্তে টহল জোরদার করেছে। মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
