Home জাতীয় ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন

ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন

0
182

নজর২৪, ঢাকা- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিন ইয়ামিন মোল্লা সভাপতি ও আরিফুল ইসলাম আদীব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোল্যা রহমতুল্লাহ।

 

শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট শেষে শুরু হয় গণনা। রাত ১০টার দিকে ফল ঘোষণা করা হয়। সারা দেশ থেকে আসা সংগঠনটির ২৯৪ কাউন্সিলর ভোট দেন।

 

সারা দেশে ছাত্র অধিকার পরিষদের জেলা ও বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর হিসেবে বিবেচিত হন।

 

কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক এবং ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নুর বলেন, ‘সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। ৩৮ জনকে মনোনীত করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হলো। এছাড়া গত কমিটির পাঁচ সদস্যকে এই কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। তারা নতুন নেতৃত্বকে পথনির্দেশনা দেবেন।’

 

নুরুল বলেন, ‘আমরা আশা করি ছাত্র পরিষদের নেতারা কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন। সংগঠনটি ইতিহাস ঐতিহ্যের মধ্য দিয়ে জন্মলাভ করেছে, তাই ছাত্র ও গণমানুষের সংগ্রাম নব নির্বাচিতরা অব্যাহত রাখবেন। তারা বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট ভূমিকা রাখবেন।’

 

কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন নুরুল হক নুর, মো. রাশেদ খান, ফারুক হাসান, হাসান আল মামুন ও আব্দুজ জাহের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here