Home জাতীয় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই : প্রধানমন্ত্রী

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই : প্রধানমন্ত্রী

0
147

নজর২৪, ঢাকা- রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে তার মরদেহ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি বিএনপি নেতারা জানেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

 

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

 

আয়োজনে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকারপ্রধান।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি চন্দ্রিমা উদ্যানে মারামারি করে। তারা কি জানে না সেখানে জিয়ার লাশ নেই?

 

‘এটা তো খালেদাও ভালো করে জানে। তারেক কি বলতে পারবে তারা লাশ দেখেছে? সেখানে একটি বক্স আনা হয়েছিল। এরশাদই বলেছে, সেখানে কমব্যাট ড্রেস পড়া ছিল। জিয়া তখন প্রেসিডেন্ট। সে কি কমব্যাট ড্রেস পড়ত? এটা কি বিএনপি জানে না?’

 

আরও আসছে ……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here