আল্লামা বাবুনগরীর জানাজা: লোকারণ্য হাটহাজারী মাদ্রাসা

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে ভক্ত, অনুসারী ও ছাত্রদের ঢল নেমেছে। ব্যাপক লোক সমাগমের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশ থেকে হাটহাজারী মাদরাসায় পায়ে হেঁটে আসছেন লোকজন।

 

আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শেষ বারের মতো দেখতে হাজির হয়েছেন হাজারও মানুষ। এ সময় প্রিয় শায়েখকে একনজর দেখার জন্য মাদ্রাসা মাঠে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। অনেকের চোখে পানি, কেউ কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। যেন এমন একটি ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না।

 

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১ টায় হাটহাজারী হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে এখনো যেভাবে হাটহাজারীতে উপস্থিত হচ্ছেন ভক্ত অনুসারীরা এতে জায়গা সংকুলান না হলে মাদরাসার বাইরেও জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টায় স্ট্রোক করায় অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *