Home প্রধান খবর বাবুনগরীর মৃত্যু মেনে নিতে পারছেন না অনুসারীরা, কাঁদছেন অঝোরে

বাবুনগরীর মৃত্যু মেনে নিতে পারছেন না অনুসারীরা, কাঁদছেন অঝোরে

0
96

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

 

এদিকে বাবুনগরীর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনুসারীরা। তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তারা

 

দুপুরে দেড়টার কিছু আগে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতাল থেকে হাটহাজারী মাদ্রাসায় মরদেহ নেওয়া হয়েছে। মৃত্যুর খবর পেয়ে শত শত গাড়ি জমায়েত হয়েছে হাসপাতালের সামনে।

 

বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।

 

বাবুনগরী হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here