Home আন্তর্জাতিক অবশেষে মুখ খুললেন আফগান প্রেসিডেন্ট, সেনাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অবশেষে মুখ খুললেন আফগান প্রেসিডেন্ট, সেনাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

0
166

আন্তর্জাতিক ডেস্ক- প্রতিরোধ ভেঙে পড়ছে আফগানিস্তানের সরকারিবাহিনীর। যা কারণে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান গোষ্ঠী। দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টির নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র সংগঠনটি। এই ইস্যুতে অবশেষে মুখ খুললেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। আজ শনিবার জাতির সামনে ভাষণ দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

 

গত সাত দিনে দেশটির ৩৪টি প্রদেশের ১৮টির বেশিই দখল করে নিয়েছে তালেবান। এ সময়ের মধ্যে দেশটির প্রেসিডেন্টকে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। তবে অবশেষে মুখ খুললেন তিনি।

 

আল জাজিরার খবরে বলা হয়েছে, আফগান জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে আশরাফ গনি তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেনাদের তালেবানের বিরুদ্ধে এক্যবদ্ধ করছেন বলে জানিয়েছেন তিনি।

 

এক টেলিভিশন ভাষণে আশরাফ গনি বলেন, তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন। যুদ্ধ-সংঘাতের কারণে বাস্তহারা হাজার হাজার মানুষকে সহায়তার উপায় খুঁজছেন তিনি।

 

প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অস্থিতিশীলতা, সহিংসতা এবং আমার দেশের জনগণের বাস্তুহারা হয়ে পড়া রোধ করার উপায় খুঁজে বের করা হবে।

 

তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক অংশীদারদের সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। খুব শিগগিরই এর ফল জানিয়ে দেওয়া হবে।

 

দুই দিন আগে আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত তালেবান দখলে নিয়ে নেয়। রাজধানী কাবুল দখল এখন সংগঠনটির প্রধান লক্ষ্য।

 

গত সপ্তাহ থেকে আফগানিস্তানের দক্ষিণ, উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালানো শুরু করে তালেবান।

 

এর আগে চলতি বছরের মে থেকে শুরু হওয়া হামলায় আফগানিস্তানের গ্রামাঞ্চলের বড় অংশ তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়।

 

যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকার উৎখাতে মরিয়া তালেবান। দেশজুড়ে সামরিক অভিযান চালিয়ে ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফের বসতে চাইছে সংগঠনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here