নজর২৪ ডেস্ক- চিত্রনায়িকা পরীমণিকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে পরিবার। বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তার নানা ও খালা। শুক্রবার (০৬ আগস্ট) পরীমণির নানা ও খালার সঙ্গে কথা হলে এমনটি দাবি করেন তারা।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরী ইউনিয়নের দক্ষিণ সিংহখালী গ্রামে শামসুল হক গাজীর বাড়িতে বর্তমানে বসবাস করছেন তার ছোট মেয়ে পরীমণির খালা তাসলিমা বেগম।
তিনি বলেন, ‘নায়িকা হওয়ার পর সময় পেলেই শৈশবের স্মৃতি বিজড়িত নানার বাড়িতে আসতো পরীমণি। জনপ্রিয়তার কারণে ষড়যন্ত্র করে পরীমণিকে ফাঁসানো হয়েছে।’
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি গত ৪ আগস্ট রাতে তার রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হয়েছেন। সঙ্গে তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু এবং প্রযোজক নজরুল ইসলাম রাজও গ্রেফতার হয়েছেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় পরীমনি এখন রিমান্ডে রয়েছেন। মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নায়িকাকে জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য।
