Home প্রধান খবর এবার পরীমনির কস্টিউম জিজাইনার জিমি আটক

এবার পরীমনির কস্টিউম জিজাইনার জিমি আটক

0
99

নজর২৪, ঢাকা- নায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে ডিবি কার্যালয়ে।

 

এর আগে আজ সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে পরীমণির কথিত ‘মম’ নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি পুলিশ। তাকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

শুক্রবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, শিগগিরই গ্রেফতার করা হচ্ছে নায়িকা পরীমণির অন্যতম সহযোগী ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে।

 

এর আগে বুধবার (৪ আগস্ট) বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমনিকে। র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মা-দ-ক পাওয়া যায় তার বাসায়। এরপর থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here