নজর২৪, ঢাকা- করোনার কারণে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে তার সঙ্গে থাকতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উদযাপন ও ‘জনপ্রশাসন পদক ২০২০ ও ২০২১’ প্রদান অনুষ্ঠানে মঙ্গলবার সকালে যুক্ত হয়ে তিনি এ আক্ষেপ করেন।
অনুষ্ঠানে ছেলের জন্মদিন প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় জয়ের নামকরণের ইতিহাস তুলে ধরেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছাতেই ছেলের নাম জয় রাখার কথা জানান তিনি। ২৬ মার্চের পরের সময়ে পরিবারের উপর যে নি/র্যা/তন নেমে এসেছিল তাও বর্ননা করেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ‘২৬ মার্চ প্রথম প্রহরে আক্রমণ করে বাবাকে ধরে নিয়ে যায়। এর কিছুদিন পর আমরা সবাই গ্রেপ্তার হই। পরিত্যক্ত একটি বাসায় আমাদের রাখা হয়।
‘
সন্তান প্রসবের সময় আমাকে পাকিস্তানি সেনারা হাসপাতালে যেতে দিয়েছিলেন, কিন্তু মাকে যেতে দেয়নি। বন্দি অবস্থায় জয়ের জন্ম। আজকে সেই দিন। ৫০ বছর আজ তার বয়স হলো। কিন্তু করোনার জন্য এক হতে পারলাম না। আপনারা স্মরণ করছেন। আপনাদের ধন্যবাদ জানাই। আজকের ডিজিটাল বাংলাদেশ তারই ধারণা।’
