Home আন্তর্জাতিক বাগদাদে ঈদের কেনাকাটার সময় আত্মঘাতী হামলা, নিহত ৩৫

বাগদাদে ঈদের কেনাকাটার সময় আত্মঘাতী হামলা, নিহত ৩৫

0
109

আন্তর্জাতিক ডেস্ক- ইরাকের রাজধানী বাগদাদের একটি ব্যস্ত মার্কেটে বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। সোমবার রাজধানীর উত্তরাঞ্চলে সদর শহর এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়। মার্কেটে তখন মানুষজন ঈদুল আজহার কেনাকাটা করছিলেন।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলার ঘটনা। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।

 

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক টুইটে বলেন, ঈদের সময় সাধারণ মানুষকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল করতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

 

এ বছর এপ্রিলে বাগদাদে আরও একটি বোমা হামলায় নিহত হন চারজন ও ২০ জন আহত হন। এছাড়া জানুয়ারিতে আরও দু’টি আত্মঘাতী হামলায় প্রাণহানি ঘটেছিল ৩২ জনের। এসব হামলার দায় স্বীকার করে আইএস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here