Home দেশের খবর ঢাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌ক এখন ফাঁকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌ক এখন ফাঁকা

0
191

নজর২৪, টাঙ্গাইল- ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (১৮ জুলাই) ভোর থেকে এ সড়কে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, সকা‌লের দি‌কে ব্যাপক চাপ ছিল মহাসড়‌কে। হাইও‌য়ে পু‌লিশ মহাসড়‌কে যান চলাচল স্বাভা‌বিক কর‌তে নিরলসভাবে কাজ ক‌রে যাচ্ছে।

 

এর আগে ঈদুল আজহা সামনে রেখে লকডাউন শিথিল করায় গত কয়েক দিন ধরেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট লেগে থাকতে দেখা গেছে।

 

রোববার ভোররাত থেকে অতিরিক্ত যানবাহন ও ঈদে ঘরমুখী মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়।

 

মহাসড়কের রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় সকাল থেকে মাঝে মাঝে ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গমুখী লেনে গাড়ি থেমে থেমে চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here