Home দেশের খবর রংপুর মোবাইল না দেওয়ায় মাকে ব্যাট দিয়ে পিটিয়ে মারল ছেলে

মোবাইল না দেওয়ায় মাকে ব্যাট দিয়ে পিটিয়ে মারল ছেলে

0
117

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে মোবাইল ফোন না দেওয়ায় মাকে খুন করেন পালিত পুত্র। শনিবার রাতে নগরীর উত্তর মুনশিপাড়ার বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পালিত পুত্র রাকিবকে আটক করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রাবেয়া বেগমের চিৎকার শুনে প্রতিবেশি অনেকেই ওই বাড়িতে যায়। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন রাবেয়াকে। এ সময় ক্রিকেটের ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করতে থাকে রাকিব। তাকে থামানোর আগেই মারা যান রাবেয়া (৫০)।

 

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ক্রিকেটের ব্যাটসহ রাকিবকে আটক করে। পরে ময়নাতদন্তের জন্য রাবেয়া বেগমের মরদেহ মর্গে পাঠানো হয়।

 

এদিকে, মোবাইল ফোন লুকিয়ে রাখায় নিজে তার মাকে পিটিয়ে মেরে ফেলার কথা স্বীকার করেছে আটক রাকিব।

 

পুলিশ ও এলাকাবাসি জানিয়েছে, রাকিব মানসিক ভারসাম্যহীন। এর আগেও অনেকবার অমানবিকভাবে মারপিট করলেও নিঃসন্তান বিধবা রাবেয়া বেগম তাকে নিয়ে একা ওই বাড়িতে বসবাস করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here