Home জাতীয় আমি এখন বড় জেলখানায়: প্রধানমন্ত্রী

আমি এখন বড় জেলখানায়: প্রধানমন্ত্রী

0
75

নজর২৪, ঢাকা- পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিন দিতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি।

 

রোববার (১৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয়/বিভাগসমুহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি। ভ্যাকসিন আসছে। আমাদের দেশের সবাই যেন ভ্যাকসিনটা নিতে পারে, সে জন্য যত দরকার, আমরা তা কিনবো এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব।

 

তিনি বলেন, কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবে কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়।

 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য আমরা স্থির করেছিলাম ২০২১ সালের মধ্যে দেশ ডিজিটাল হবে। এটা বলেছিলাম বলেই আজকে বাংলাদেশ সত্যিই ডিজিটাল বাংলাদেশ, আর সে কারণেই… যদিও করোনার কারণে আমি বলতে গেলে একরকম বন্দি জীবন কাটাচ্ছি।

 

‘আগে ছিলাম ছোট জেলখানায় আর এখন বড় জেলখানায়। কারণ, এই গণভবন থেকে বেরোতে পারিনি। তবে এটা একটু বড় জেলখানা। নিচে নামতে পারি, মাঠে হাঁটতে পারি। কিন্তু আগে তো একটা ঘরে বন্দি ছিলাম। বের হওয়ার উপায় ছিল না। কলাপসিবল গেট দিয়ে বন্ধ করা ছিল।’

 

এর আগে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গ্রেপ্তারের পরদিনই আমার সম্পদের হিসাব চাওয়া হয়। এরপর একের পর এক মামলা।

 

‘বিএনপির সময় মামলা দিয়েছিল ১২টা, তত্ত্বাবধায়ক দিল আরও ৫টা। এমন পরিস্থিতি তৈরি করেছিল যে, কোনো দিনই আর আওয়ামী লীগকে ক্ষমতায় আর আসতে দেবে না। কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here