Home জাতীয় ভারতে টিকার জোগান বাড়লে বাংলাদেশও পাবে: হাইকমিশনার

ভারতে টিকার জোগান বাড়লে বাংলাদেশও পাবে: হাইকমিশনার

0
97

নজর২৪ ডেস্ক- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি করোনা টিকা বাংলাদেশে সরবরাহ করা হবে। এ বিষয়ে আলোচনা করতেই দেশে যাচ্ছি।

 

আজ রোববার সকাল পৌনে ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে নিজ দেশে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে আলাপকালে ভারতীয় হাইকমিশনার এ কথা বলেন।

 

ভারতীয় হাইকমিশনার বলেন, টিকা সরবরাহের অবস্থা কী- সেটি জানার জন্যই ভারত যাচ্ছি। যদি ভারতে জোগান বেড়ে থাকে তাহলে বাংলাদেশে পাঠানোর আশা কতটুকু, আমি গিয়ে সেটি সম্পর্কে জানতে পারব। চেষ্টা থাকবে দ্রুত বাংলাদেশকে টিকা দেওয়ার। যদি টিকার জোগান বাড়ে, তাহলেই এটি সম্ভব হবে।

 

তিনি বলেন, আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ করোনাভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। এটি ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থাও উন্নত হয়েছে। এতে বাংলাদেশের রফতানি বেড়েছে, ভারতেরও রফতানি বেড়েছে। এটি সবার জন্যই ভালো।

 

স্বস্ত্রীক বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী সকাল ৮টা ৪৮মিনিটে আখাউড়া ইমিগ্রেশনে পৌঁছান। এসময় চেকপোস্টে বিক্রম দোরাই স্বামীকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও ওসি মিজানুর রহমান, ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here