Home প্রধান খবর ঈদের পর ১৪ দিন গার্মেন্টসসহ সব শিল্পকারখানা বন্ধ

ঈদের পর ১৪ দিন গার্মেন্টসসহ সব শিল্পকারখানা বন্ধ

0
95

নজর২৪, চুয়াডাঙ্গা- ঈদের পর ২৩ জুলাই থেকে দুই সপ্তাহের জন্য সরকার আবার লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা কঠোরভাবে পালন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বলেছেন, এই সময়ে গার্মেন্টসসহ সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

চুয়াডাঙ্গায় ৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ঈদ-পরবর্তী শাটডাউন নিয়ে এ কথা বলেন।

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের লকডাউন হবে কঠোর। বন্ধ থাকবে গার্মেন্টসসহ সব শিল্পপ্রতিষ্ঠান।’

 

তিনি বলেন, কোরবানি ঘিরে আমাদের বিশাল অর্থনীতি রয়েছে। অনেকে গরু প্রতিপালন করেছে। সবকিছু বিবেচনা করে চলাফেরার ওপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন ভ্যাকসিন দেয়া না হয় ততোদিন মাস্ক ব্যবহার করতে হবে। ঈদের পর ১৪ দিন যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here