অসহায়দের পাশে ‘স্বপ্ন ছোঁয়া টিভি’, সফল উদ্যোক্তা হৃদয় হাসান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- বর্তমানে ফেসবুক ও ইউটিউবে একটি জনপ্রিয় নাম ‘স্বপ্ন ছোঁয়া টিভি’। যেখানে প্রতিনিয়ত সমাজের ঘটে যাওয়া বিভিন্ন ধরণের চিত্রগুলোকে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়। যার মাধ্যমে বদলে গেছে কত শত মানুষের ভাগ্য, কান্না মুছে হাসি ফিরেছে অসংখ্য পরিবারের।

 

পাশাপাশি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের চিকিৎসাসেবা থেকে শুরু করে যেকোনো বিপদে সহায়তা করে আসছে প্রতিষ্ঠানটি। এছাড়াও সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক নানা কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তারা।

 

জানা যায়, ‘স্বপ্ন ছোঁয়া টিভি’ ইউটিউব চ্যানেলটি ২০১৭ সালের জুন মাসে চালু করেছিলেন ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা হৃদয় হাসান নামে এক তরুণ। পরবর্তীতে একই নামে ফেসবুক পেজ খুলে করে অসহায় মানুষদের নিয়ে ভিডিও তৈরি করতে থাকতে তিনি।

 

ফলে খুব অল্প দিনের মধ্যেই তরুণ উদ্যোক্তা হিসাবে সফলতার মুখ দেখেন ২৬ বছরের এই হৃদয় হাসান। বর্তমানে ‘স্বপ্ন ছোঁয়া টিভি’ ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৮ লাখেরও বেশি। আর ফেসবুক পেজটি ফলো করেন ৩০ লাখ মানুষ।

 

‘স্বপ্ন ছোঁয়া টিভি’ প্রতিষ্ঠাতা হৃদয় হাসান বলেন, প্রতিনিয়তই অসহায় মানুষদের নিয়ে কাজ করে থাকি আমরা। তাদের দুঃখ কষ্টগুলোকে মানুষকে জানোনোর পাশাপাশি কেউ অসুস্থ থাকলে সেই বিষয়টিও ভিডিও’র মাধ্যমে তুলে ধরি থাকি।

 

এছাড়া বিভিন্ন সময়ে নিজের চেষ্টায় যতটুকু সম্ভব অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিনি। বলেন, এখন পর্যন্ত তিনি এবং তার প্রতিষ্ঠান ভিডিও’র মাধ্যমে অসংখ্য মানুষের ভাগ্য বদলে দিয়েছেন।

 

জীবনে মানুষের জন্য কিছু করাকে আনন্দের মনে করেন হৃদয় হাসান। ছোটবেলা থেকেই কারো কোনো বিপদ হলে কিংবা কোনো সমস্যা দেখলে তাদের পাশে থাকার চেষ্টা করেন। এই কাজ তিনি জীবনের শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখতে চান।

 

নিজের প্রতিষ্ঠানকে বড় করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন বলে স্বপ্ন দেখেন তিনি।

 

হৃদয় হাসান বলেন, আমি নিজের সততা, একাগ্রতা, কাজ এবং পরিশ্রম দিয়ে সফল হয়ে উঠেছি। বর্তমানে ‘স্বপ্ন ছোঁয়া টিভি’ লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *