Home অন্যান্য মাঠে থাকবে সেনাবাহিনী

মাঠে থাকবে সেনাবাহিনী

0
103

নজর২৪, ঢাকা- কোরবানির ঈদের পর আবারও ১৪ দিনের জন্য আবার কঠোর লকডাউনে যাবে দেশ। আর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে আবারও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে সরকার থেকে জানানো হয়েছে।

 

ঈদ উপলক্ষে চলমান লকডাউনের আটদিনের জন্য শিথিল করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ০৬টা পর্যন্ত আরোপিত সকল বিধি-নিষেধ শিথিল করা হলো।

 

সেই সঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩ জুলাই সকাল ০৬টা থেকে ০৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত লকডাউন আরোপ করা হবে। আর ওই সময়টায় জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের চলাচল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here