Home প্রধান খবর সব রেকর্ড ভেঙে সংক্রমণের নতুন রেকর্ড, মৃত্যু আরও ২২০

সব রেকর্ড ভেঙে সংক্রমণের নতুন রেকর্ড, মৃত্যু আরও ২২০

0
74

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জনের মৃত্যৃ হয়েছে। মৃত্যুর এই সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কম হলেও শনাক্তের সংখ্যা ছুঁয়েছে নতুন উচ্চতা।

 

রোববার সকাল থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ১৩ হাজার ৭৬৮ জনের দেহে প্রাণঘাতি ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েছে। আগের দিন এই সংখ্যাটি ছিল ১১ হাজার ৮৭৪ জন। অর্থাৎ এক দিনেই শনাক্ত বেড়েছে প্রায় দুই হাজার।

 

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৪৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৫ শতাংশ।

 

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ জন ৫২১ জন।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৪ জন। এছাড়া খুলনায় ৫৫, চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ২৩, বরিশালে ৪, সিলেটে ৬, রংপুরে ১৮ এবং ময়মনসিংহে ১৩ জন মারা গেছেন।

 

মারা যাওয়াদের মধ্যে ১৪২ জন পুরুষ এবং ৭৮ জন নারী। এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৬ হাজার ৬৩৯ জনের মধ্যে পুরুষ ১১ হাজার ৬৫০ জন এবং নারী ৪ হাজার ৯৮৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here