স্পোর্টস আপডেট ডেস্ক- বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে মাহমুদুল্লাহ অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, টেস্ট খেলা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। শুক্রবার (৯ জুলাই) সকালে টিম মিটিংয়ে এমন ঘোষণা দিয়েছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।
টেস্ট থেকে আগে থেকেই উপেক্ষিত ছিলেন মাহমুদউল্লাহ। প্রত্যেক সিরিজের আগে আলোচনায় থাকতেন, কিন্তু স্কোয়াডে থাকতো না তার নাম। এবার জিম্বাবুয়ে সিরিজের দলে সুযোগ হয় তাও দল ঘোষণার পরে। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের চোট সমস্যার কারণে।
এরপরও নিজেকে ‘লাকি’ ভাবতে পারেন মাহমুদউল্লাহ। অন্তত সুযোগটা তো হলো। এই সুযোগটা অবশ্য দলে সুযোগ পাওয়ায় নয় অবসর ঘোষণার আনুষ্ঠানিকতা বলেই লাকি ভাববেন নিশ্চয়ই মাহমুদউল্লাহ। কেননা ভাগ্যজোরে পাওয়া সুযোগটা কেন হেলায় নষ্ট করবেন তিনি! তাইতো ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরার উপলক্ষটা রাঙিয়ে নিলেন তিনি ক্যারিয়ার ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলে। আর সিদ্ধান্ত নিলেন অপরাজিত থেকেই বিদায় বলার।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি মাহমুদউল্লাহ। তবে সুত্র বলছে, মাহমুদউল্লাহ এই সিরিজের পরই অবসরের সিদ্ধান্ত জানাবেন। মৌখিকভাবে অবসরের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, মান-অভিমান থেকে এমন প্রসঙ্গে আসতে পারে। এনিয়ে তৃতীয় দিনের খেলা শেষে বোর্ড প্রেসিডেন্টে নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করবেন তিনি।
২০০৯ সালের ৯ জুলাই কিন্সটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মাহমুদউল্লাহর। তবে শেষ কয়েক বছরে এই ফরম্যাটে নিয়মিত নন তিনি। হারারে টেস্টের আগে সর্বশেষ সাদা পোশাকে ম্যাচ খেলেছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। জিম্বাবুয়ের বিপক্ষেও শুরুতে দলে ছিলেন না। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ভোটে ভাগ্য সুপ্রসন্ন হয় তার। এবার আলোচনায় মাহমুদউল্লাহর অবসরের খবর।
