স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাবুনগরী-জিহাদী, যেসব বিষয়ে আলোচনা

নজর২৪, ঢাকা- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। রাত সাড়ে আটটার পর মন্ত্রীর ধানমন্ডির বাসায় এই দুই নেতা সাক্ষাৎ করতে যান।

 

লকডাউনের মধ্যে কী কারণে বাবুনগরী ও জিহাদি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন, সে বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফেও কেউ কিছু বলেনি।

 

এর আগে গত ৪ মে নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তখন তারা সাম্প্রতিক সহিংসতার মামলায় দেশজুড়ে গ্রেপ্তার হওয়া হেফাজত নেতাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

 

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির অন্তত ৫০ জন নেতাকর্মী সম্প্রতি শুধু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছেন।

 

এর আগে ১৯ এপ্রিলও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন হেফাজতের নেতারা। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিজেই দেখা করতে এলেন বাবুনগরী।

 

হেফাজতে ইসলামের একাধিক সূত্র জানিয়েছে, স্বাস্থ্য চেকআপের উদ্দেশে সোমবার সকালে হাটহাজারী থেকে ঢাকায় পৌঁছান বাবুনগরী। তবে তার মূল উদ্দেশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করা। বৈঠকে মাদ্রাসা খোলা ও গ্রেপ্তার হেফাজত নেতাদের মুক্তির দাবি তুলে ধরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *