Home প্রধান খবর ১০ দিনে ৬১৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

১০ দিনে ৬১৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

0
60

নজর২৪, ঢাকা-দেশে গত এক সপ্তাহের বেশি সময় ধরে করোনাভাইরাসের সংক্রমণ ও এতে মৃত্যু ঊর্ধ্বগতি। টানা সাত দিন মৃত্যুর সংখ্যা শতাধিক ও সংক্রমণ হার ২০ শতাংশের ওপরে। এ মহামারিতে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন করোনার সম্মুখসারির যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যরা, যা গত দশ দিনে বেশ বেড়েছে।

 

পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সে হিসাবে, গড়ে প্রতিদিন ৬১.৩ জন করে পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত বিভিন্ন ইউনিট মিলিয়ে ৯৮ জন পুলিশ সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।

 

রোববার (৪ জুলাই) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

 

জানা গেছে, গত বছর থেকে শুরু হওয়া করোনার মহামারিতে এখন পর্যন্ত ২২ হাজার ৩০৮ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯০ জন। এছাড়া বর্তমানে ১ হাজার ২০ জন্য করোনা আক্রান্ত পুলিশ সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে এ মহামারিতে এখন পর্যন্ত ৯৮ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন।

 

এদিকে, গত ২৪ জুন পুলিশ সদর দফতরের এক তথ্য অনুযায়ী, গত মে মাসে সারাদেশে ২৩১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত এই সংখ্যা তিনগুণ বেড়ে গিয়ে দাঁড়ায় ৭০৫ জনে। পরে ২৪ জুন থেকে ৩ জুলাই মাত্র এই ১০ দিনে পুলিশের বিভিন্ন ইউনিটের ৬১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ১০ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন পুলিশ সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here