Home প্রধান খবর কঠোর লকডাউন দেখতে এসে রাজধানীতে শতাধিক আটক

কঠোর লকডাউন দেখতে এসে রাজধানীতে শতাধিক আটক

0
66

নজর২৪, ঢাকা- করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেয়া কঠোর লকডাউনের প্রথম দিন কেমন যাচ্ছে, তা দেখতে বের হয়ে আটক হয়েছেন শতাধিক ব্যক্তি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মিরপুরের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

 

তিনি আরও বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের। এই কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় শতাধিক জনকে আটক করা হয়েছে মিরপুরের বিভিন্ন স্থান থেকে। পাশাপাশি দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে অর্ধশত যানবাহনকে মামলার আওতায় আনা হয়েছে।

 

প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে বিধিনিষেধ আরোপ করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ বিধিনিষেধ ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here