কঠোর লকডাউনেও গার্মেন্টস খোলা থাকবে

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর লকডাউন জারি করতে যাচ্ছে সরকার।

 

তবে এই কঠোর লকডাউনের মধ্যেও গার্মেন্টস খোলা থাকবে বলে জানিয়েছেন বিকেএমইএর সহ সভাপতি মো. হাতেম।

 

মঙ্গলবার (২৯ জুন) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, ১ জুলাই থেকে ৭ দিন কঠোর লকডাউন চলাকালে জন্য জরুরী সেবা ও উৎপাদনমূখী শিল্প কারখানা ব্যতীত বাকী সব কিছু সম্পূর্ণ বন্ধ থাকবে। শিল্প কারখানার মালিক-কর্মকর্তা এবং শ্রমিক-কর্মচারি সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষের চলাচলও কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।

 

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শাটডাউনের সময় জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে এলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সরকার।

 

মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যায় এক তথ্য বিবরণীতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

এ সময়ে জরুরি পরিসেবা কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হতে পারবে না। যদি কেউ বের হয় তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

 

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও এতে জানানো হয়।

 

মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তথ্যবিবরণীতে সবাইকে অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *