Home প্রধান খবর অতীতের সব রেকর্ড ভেঙে করোনায় একদিনে ১১৯ জনের মৃত্যু

অতীতের সব রেকর্ড ভেঙে করোনায় একদিনে ১১৯ জনের মৃত্যু

0
68

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ১৭২ জনে।

 

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

 

রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে, চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় দ্বিতীয় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। গত ২৫ জুন মারা যান ১০৮ জন। এছাড়া ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।

 

২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ২৪ জন ঢাকার। এছাড়া চট্টগ্রামে ২২, রাজশাহীতে ২২, খুলনায় ৩২, বরিশালে ২, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

 

মারা যাওয়াদের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৪৪ জন নারী। এদের মধ্যে ৪ জন বাসায় মারা গেছেন। ২ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ হাজার ১১৮ জন এবং নারী ৪ হাজার ৫৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here