Home প্রধান খবর ইমাম হত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি পার্বত্যমন্ত্রীর

ইমাম হত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি পার্বত্যমন্ত্রীর

0
119

নজর২৪, ঢাকা- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলাঝিরিতে সন্ত্রাসীদের গুলিতে নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরা হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

 

এ ঘটনায় যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (২৪ জুন) মন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে এছাড়া নিহতের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী।

 

উল্লেখ, গত শুক্রবার (১৮ জুন) বান্দরবানের রােয়াংছড়ির তুলাছড়ি পাড়ায় রাতে নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার পর সন্ত্রাসীরা ওমর ফারুক ত্রিপুরাকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিল পূর্ণচন্দ্র ত্রিপুরা।

 

তিনি ইতিপূর্বে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করায় দীর্ঘদিন ধরে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এরই সূত্র ধরে গত ১৮ জুন শুক্রবার তাকে ব্রাশ ফায়ার করে হত্যা করে সন্ত্রাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here