Home প্রধান খবর মালয়শিয়ায় ধরপাকড় অভিযান, ১০২ বাংলাদেশি আটক

মালয়শিয়ায় ধরপাকড় অভিযান, ১০২ বাংলাদেশি আটক

0
112

আন্তর্জাতিক ডেস্ক- মালয়েশিয়ায় কঠোর লকডাউনের মধ্যেই চলছে ধরপাকড় অভিযান। অভিবাসন বিভাগের এ অভিযানে ১০২ বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

 

রোববার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত ৩ ঘণ্টার অভিযানে সেলাঙ্গর প্রদেশের মুকিম, ডেংকিল এলাকার একটি কনস্ট্রাকশন সাইড থেকে তাদের আটক করা হয়।

 

আটকদের মধ্যে ১০২ জন বাংলাদেশি, ১৯৩ জন ইন্দোনেশিয়া, ৮ জন মিয়ানমার (রোহিঙ্গা), ৪ জন ভিয়েতনাম, ২ জন ভারতের নাগরিক রয়েছেন। মোট ৩০৯ জনের মধ্যে ২৮০ জন পুরুষ এবং ২৯ জন নারী রয়েছে।

 

আটকদের প্রথমে কোভিড-১৯ টেস্ট করা হবে পরে সেমেনিয়াহ ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

 

দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আটকরা ২০ থেকে ৫২ বছর বয়সী। তাদের বিরুদ্ধে অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দেশটির ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ। ইমিগ্রেশনের ১৮৯ জন কর্মকর্তা এতে অংশ নেন।

 

অভিযান সম্পর্কে ইমিগ্রেশনের ডিজি বলেন, উল্লেখিত এলাকায় এমসিও লঙ্ঘন করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং মোটেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না- এমন অভিযোগের ভিত্তিতে ওইসব এলাকায় অভিযান চালানো হয়। আটকদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষা করা হবে এবং পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here