লকডাউনের মেয়াদ বাড়লো আরও এক মাস

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়ল। ১৬ জুন মধ্যরাত থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ১৬ জুন মধ্যরাত থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

 

নতুন জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি-বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

 

এছাড়া উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলোর জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে স্ব-স্ব এলাকার সংক্রমণ প্রতিরোধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।

 

এক মাসের বিধি নিষেধে যে শর্ত আরোপ করেছে সরকার:

 

০১. কোভিড-১৯ এর উচ্চঝুঁকি সম্পন্ন জেলাসমূহের জেলা প্রশাসকগণ স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে নিজ নিজ অধিক্ষেত্রের সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক লকডাউনসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

 

০২. সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি প্রতিপালন করে খোলা থাকবে।

 

০৩. সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

 

০৪. জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পাটি ইত্যাদি), রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে।

 

০৫. আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানসমূহ সকাল ৬টা হতে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রয়/সরবরাহ (Takeaway/Online) করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

 

০৬. সব ধরনের গণপরিবহন যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *