Home আন্তর্জাতিক ভারতে ‘করোনা দেবীর’ মন্দির তৈরি করে পূজা করছেন গ্রামবাসী

ভারতে ‘করোনা দেবীর’ মন্দির তৈরি করে পূজা করছেন গ্রামবাসী

0
130

আন্তর্জাতিক ডেস্ক- ভারতের উত্তরপ্রদেশে ‘করোনা দেবী’র মন্দির বানিয়ে পূজা করছেন গ্রামবাসী। মহামারি থেকে বাঁচতেই এ পথ বেছে নিয়েছেন শুক্লাপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের এমন কর্মকাণ্ড নিয়ে শনিবার একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

 

এই সপ্তাহে উজ্জ্বল হলুদ রঙের মন্দিরটির নির্মাণ কাজ শেষ হওয়ার পর ভারতের উত্তরপ্রদেশের শুক্লাপুর গ্রামের ভক্তরা সেখানে ‘করোনা মাতার’ প্রতিমা স্থাপনের পর থেকে গঙ্গা জল ও ফুল পূজা-অর্চনা করতে শুরু করেছেন।

 

নিজেকে সঙ্গীতা নামে পরিচয় দেওয়া সেখানকারী নারী বাসিন্দা শুক্রবার রয়টার্সকে বলেন, ‘হয়তো তার আশীর্বাদে গ্রামবাসী, আমাদের এই গ্রাম ও অন্য সবাই মহামারি করোনাভাইরাসের হাত থেকে কিছুটা হলেও ছাড় পেতে পারে।’

 

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তপগর জেলার শুক্লাপুর গ্রামে তৈরি হয়েছে ‘করোনা মায়ের’ মন্দির। সেই শ্বেতবর্ণ দেবীর চার হাত। মুখ ঢাকা মাস্কে। নিমগাছের তলায় অধিষ্ঠিত দেবী। এই মন্দিরে পূজা দেওয়ার নিয়ম হলো কোভিড বিধি মেনে চলা। অর্থাৎ হাত স্যানিটাইজার বা সাবান দিয়ে ধুয়ে, সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরে তবেই পূজা দেওয়া যাবে।

 

সেই সঙ্গে আরেকটা নিয়ম হলো- ফল, ফুল, মিষ্টি বা যা কিছুই দেবীর পায়ে নিবেদন করুন না কেন, তা হতে হবে ‌হলুদ রঙের।

 

গ্রামবাসীরা জানান, ‘এই দেবীর আরাধনা করার সিদ্ধান্ত গ্রামের সবাই মিলেই নিয়েছেন। মহামারি করোনাভাইরা বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আর যাতে সে আঘাত না হানতে পারে তাই এই মন্দির তৈরি করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here