শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত দুই শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুন) বেলা ১২টার দিকে টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীর থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।
তিনি জানান, টেকনাফের হারাংখালীস্থ নাফ নদীর তীরে মৃতদেহ পড়ে রয়েছে স্থানীয়রা এমন সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল যায়। এরপর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেখানে অজ্ঞাত এক নারী ও দুই শিশু রয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করে তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিকভাবে মৃতদেহগুলোতে কোন ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
