Home খেলাধুলা সাকিবের কাণ্ডে সমর্থন দিয়ে ফেসবুকে যা লিখলেন শিশির

সাকিবের কাণ্ডে সমর্থন দিয়ে ফেসবুকে যা লিখলেন শিশির

0
81

স্পোর্টস আপডেট ডেস্ক- দেশের ক্রিকেটে সাকিব আল হাসান মানেই যেনো আলোচিত সব ঘটনা এবং পক্ষে-বিপক্ষে নানান তর্ক-বিতর্ক। তবে ঘটনা যাই হোক, পরিস্থিতি যেমনই হোক, একটি বিষয় সবসময়ই থাকে অপরিবর্তিত। তা হলো স্বামীর প্রতি সাকিবপত্নী উম্মে আহমেদ শিশিরের অকুণ্ঠ সমর্থন। ব্যতিক্রম হলো না এবারও।

 

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে জমজমাট আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালীন সময়ে, আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় প্রথমে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব। এর পরের ওভারে তিনটি স্ট্যাম্পই তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলেন তিনি। যা নিয়ে বিকেল থেকেই চলছে আলোচনা-সমালোচনা।

 

যদিও এ ঘটনার পর অ-খেলোয়াড়সুলভ অসদাচরণের জন্য ক্ষমা চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে ভবিষ্যতে তিনি এমন ভুল করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

 

এদিকে সাকিবের পক্ষে সরব হয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক পেজে তিনি একটি পোস্ট দেন।

 

শিশির তার ভেরিফায়েড ফেসবুক পাতায় লেখেন, গণমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেলো। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।

 

যাই হোক, এখানে মূল বিষয়টা চাপা পড়ে যাচ্ছে কারণ গণমাধ্যমে তার (সাকিব) দেখানো রাগের বিষয়টিই শুধু সামনে আসছে। পুরো ঘটনায় মূল বিষয়টা হলো আম্পায়ারদের নেয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। কিন্তু শিরোনামগুলো সত্যিই হতাশাজনক।

 

আমার কাছে মনে হয়, এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কি না দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাকে খলনায়ক বানানো যায়। আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকান্ডের ব্যাপারে সতর্ক থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here