অবশেষে বাংলাদেশকে ১০ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নজর২৪, ঢাকা- বাংলাদেশ যখন করোনাভাইরাস প্রতিরোধী টিকার চরম সংকটে, তখন স্বস্তির খবর আসল যুক্তরাষ্ট্র থেকে। ঢাকাকে ১০ লাখ ৮০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে ওয়াশিংটন।

 

আজ (শুক্রবার) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

 

কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকার চালান শিগগির বাংলাদেশে আসবে বলেন জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে বলেছিলেন— অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশের কাছে টিকা চেয়ে অনুরোধ জানানো হয়েছে। সবাই টিকা দেবে বলেছে; কিন্তু হাতে আসছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *