Home প্রধান খবর হেফাজতের আগুনে ক্ষতিগ্রস্তদের নতুন মোটরসাইকেল কিনে দিলেন প্রধানমন্ত্রী

হেফাজতের আগুনে ক্ষতিগ্রস্তদের নতুন মোটরসাইকেল কিনে দিলেন প্রধানমন্ত্রী

0
71

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘ/র্ষে/র সময় পুড়িয়ে দেয়া দুটি মোটরসাইকেলের মালিককে দুই লাখ করে টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার প্রধানমন্ত্রীর পক্ষে আবাব আহমেদ রিজভী রিংকু এবং শেখ রুমামের হাতে এই চেক হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

 

মোটরসাইকেল পুড়ে যে কষ্ট পেয়েছেন, তা লাঘব হয়ে উপরন্তু খুশির খোরাক পেয়েছেন আবাব আহমেদ রিজভী রিংকু ও শেখ রুমাম। তারা বলেন, নতুন মোটরসাইকেল কিনতে দুই লাখ করে টাকা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ বঙ্গবন্ধু কন্যাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here