Home প্রধান খবর হেফাজতের নেতৃত্বে ফের বাবুনগরী, জায়গা পাননি মামুনুল হক

হেফাজতের নেতৃত্বে ফের বাবুনগরী, জায়গা পাননি মামুনুল হক

0
56

নজর২৪, ঢাকা- জুনাইদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

এতে বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ কয়েকজন নেতাদের বাদ দেওয়া হয়েছে।

 

সোমবার (০৭ জুন) ঢাকার আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করেন নুরুল ইসলাম জিহাদী।

 

কমিটিতে সহকারী মহাসচিব করা হয়েছে সংগঠনটির সাবেক আমির আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীকে।

 

তবে সরকারের চাপ থেকে বাঁচার জন্য কিছু নেতা কারাবন্দী নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করছেন বলে তাদের স্বজনরা অভিযোগ করেছেন।

 

উল্লেখ্য, আগের কমিটিতে শায়খুল হাদিস আজিজুল হকের ছেলে মামুনুল হক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদ ছাড়াও ছিলেন ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি। গত নভেম্বরে এক ধর্মীয় সভায় রাজধানীর ধোলাইখাল থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুমকি দিয়ে আলোচনায় আসেন মামুনুল।

 

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করে ব্যাপক সহিংসতা সৃষ্টি করা হয়। এ ঘটনায় দায়ের করা তিন মামলায় প্রধান আসামি করা হয় মামুনুল হককে। এরপর ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে তার নারী কেলেংকারি ইস্যুতে ভাঙচুর ও নাশকতার আরো দুইটি মামলায়ও প্রধান আসামি মামুনুল হক।

 

এছাড়া, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গত ৩০ এপ্রিল মামুনুলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

 

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here