ইসরাইলি জাহাজের পণ্য খালাস করলেন না মার্কিন শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক- আমেরিকার ওকল্যান্ড বন্দরের শ্রমিকরা ইহুদিবাদী ইসরাইলের একটি কার্গো জাহাজের মালামাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর ব/র্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে বয়কট অভিযান চলছে তার অংশ হিসেবে ওকল্যান্ড বন্দর শ্রমিকরা এই পদক্ষেপ নেন।

 

ফিলিস্তিনপন্থী আমেরিকার বিক্ষোভকারীরা অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সেনাদের ব/র্বর আ/গ্রাসনের প্রতিবাদে ওকল্যান্ড বন্দরে ইসরাইল জাহাজ নোঙ্গর ও খালাস করা নিষিদ্ধ করেন। ফলে জাহাজটি ওকল্যান্ড বন্দর ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

 

এ সময় বন্দর শ্রমিকরা এবং অন্য বিক্ষোভকারীরা মিলে সেখানে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

 

বিক্ষোভ আয়োজনকারীদের অন্যতম ওয়াসিম হেজ সাংবাদিকদের বলেন, “আজ আমরা ওকল্যান্ড শহরের পক্ষ থেকে একথা প্রমাণ করে দিলাম যে, আমরা ইসরাইলের বর্ণবাদী অর্থ আমাদের দেশে আসতে দিতে চাই না। আমরা ইসরাইলের সঙ্গে বাণিজ্য করব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *