আন্তর্জাতিক ডেস্ক- ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার গাজায় যুগান্তকারী সাফল্যের ইঙ্গিত দিয়েছেন। শনিবার ইসরাইল অবরুদ্ধ অঞ্চলটিতে শিক্ষাবিদদের সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতা এ ইঙ্গিত দেন।
এদিন ইয়াহিয়া সিনওয়ার বলেন, সমুদ্রতীরের এই ভূখণ্ডে মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বড় ধরণের অগ্রগতি তিনি প্রত্যাশা করছেন। খবর- ইয়েনি সাফাকের
সিনওয়ার বলেন, গাজার লোকজন মানবিক, জীবনযাপন ও অর্থনৈতিক পর্যায়ে এই পরিবর্তন অনুভব করবে।
সিনওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, সহায়তা গাজার ফিলিস্তিনিদের দুর্দশা লাঘব করবে, এলাকা পুনর্গঠন করবে, অর্থনীতিকে চাঙ্গা করবে।
তিনি গাজার পুনর্গঠনে কোনো ধরনের বাধা সৃষ্টি না করার প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, পুনর্গঠনের অর্থ হামাসের তহবিলে যাবে না।
তিনি বলেন, গাজার সহায়তায় দেয়া অর্থ হামাস তাদের কাজে ব্যবহার করবে না।
গত ২১ মে মিসরের মধ্যস্ততায় গাজায় ইসরাইলের ১১ দিনের আ/গ্রা/সন বন্ধ হয়। গাজা ও পশ্চিম তীরে মধ্য এপ্রিল থেকে ইসরাইলি হামলায় শিশু ও নারীসহ অন্তত ২৮৯ জন নিহত হয়। এছাড়া বিপুলসংখ্যক স্থাপনাও ধ্বংস হয়। ইসরাইলি হামলায় এমনকি স্বাস্থ্যকেন্দ্র, মিডিয়া অফিস, স্কুলও ক্ষতিগ্রস্ত হয়।
