Home প্রধান খবর আবার ডুবল ঢাকা

আবার ডুবল ঢাকা

0
64

নজর২৪, ঢাকা- শনিবার ভোর থেকে থেমে থেমে আর দুপুরের পর যে ঝুম বৃষ্টি নামে, তাতে আবারও রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়ক, অলিগলি তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে সড়কে কোথাও কোথাও দেখা দেয় দীর্ঘ যানজট।

 

দুপুরে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় প্রধান সড়কে দেখা দেয় হাঁটু পানি। ওই এলাকার বাসিন্দা নাহিদা খানম বলেন, ‘এখানে আছি গত সাত বছর ধরে। বৃষ্টি হলেই এভাবে তলিয়ে যাওয়ার ঘটনা এখন নিয়মিতই ঘটছে, যা আগে ঘটত মাঝেমধ্যে।’

 

খিলক্ষেত এলাকায় কুড়িল ফ্লাইওভারের যে লুপ নেমেছে, সেখানে হাঁটুর বেশি পানি জমে থাকায় দুপুরে গাড়িগুলো নামতেই পারছিল না। যে কারণে প্রধান সড়ক ফাঁকা হলেও ফ্লাইওভারের ওপর দীর্ঘ যানজট বেঁধে যায়।

 

পাশে বসুন্ধরা আবাসিক এলাকার সড়কেও জমে যায় পানি।

 

সেখানকার বাসিন্দা আলভী নাভিদ দুপুরের পর থেকে, ‘জি, ডি, এফ, আই, এইচসহ বিভিন্ন ব্লকের প্রধান সড়কগুলো হাঁটুর বেশি পানিতে ডুবে যায়। বিকাল পৌনে পাঁচটার দিকেও এই অবস্থা ছিল।’

 

বসুন্ধরার গেট থেকে রিকশায় করে বাসায় যাওয়ার সময় বেশ কয়েকটি বাহন উল্টে যেতে দেখেন নাভিদ। জানান, রিকশার পাটাতনেও পানি উঠে গিয়েছিল।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে মোট ১১১ মিলিমিটার। এত বেশি বৃষ্টির পানি নিষ্কাষণের সঙ্গতি নেই নগরের।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের তথ্যমতে ৮৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলেই সেটি দ্রুত নিষ্কাষণের মতো অবকাঠামো আছে নগরে।

 

কিন্তু এর চেয়ে ২৬ মিলিমিটার বেশি বৃষ্টি হওয়ার কারণে পুরান ঢাকার বংলাশ, শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকা, আসাদ গেট, মিরপুর-১০, মাজার রোড, কাজীপাড়া, শেওড়াপাড়া, বাড্ডা লিংক রোড, বসুন্ধরা আবাসিক এলাকা দুপুরের পর পানিতে তলিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here