করোনায় একদিনে ৪১ জনের মৃত্যু, বেড়েছে শনাক্তও

নজর২৪, ঢাকা- দেশে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত ৪১ জনের মৃত্যু হয়েছে।

 

গত ২৩ দিনের মধ্যে এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগে সর্বশেষ একদিনে এর চেয়ে বেশি ৫৬ জনের মৃত্যুর তথ্য ছিল ৯ মে। এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

 

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রোববার করোনাভাইরাসে ৩৬ জনের মৃত্যু হয়। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৭১০ জনের।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন।

 

২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ২৫০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৫ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন। এছাড়া চট্টগ্রামে ১১, রাজশাহীতে ৬, খুলনায় ৪, বরিশালে ২, এবং সিলেটে ৩ জন মারা গেছেন।

 

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১৫ জন নারী। এর মধ্যে ৩ জন ছাড়া বাকি সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৬৬০ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ১৩৯ জন এবং নারী ৩ হাজার ৫২১ জন।

 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন রয়েছেন। এছাড়া ১০ বছরের কম বয়সী এক শিশুও মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *