Home অন্যান্য তলিয়ে গেছে ভোলার কয়েক হাজার ঘর-বাড়ি

তলিয়ে গেছে ভোলার কয়েক হাজার ঘর-বাড়ি

0
79

এস আই মুকুল, নিজস্ব প্রতিবেদক- রাতের জোয়ারে ফের তলিয়ে গেছে ভোলার চরফ্যাসন উপজেলার কয়েকটি নিচু এলাকা। বিশেষ করে ঢালচর, কুকরি-মুকরি, চর পাতিলা ও কচুয়াখালী চরের কয়েক হাজার ঘর-বাড়ি তলিয়ে যায়।

মঙ্গলবার (২৫ মে) ভোর রাতে অস্বাভাবিক জোয়ারে পানিবন্দি হয়ে পড়েছেন এসব ইউনিয়নের অন্তত ৩৫ হাজার মানুষ। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।

জোয়ারের চাপে ঢালচর এলাকার ৫০টি দোকান ও মাছের আড়তসহ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো দ্বীপচরটি ৫ ফুট পানির নিচে ডুবে আছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার। তিনি বলেন, রাত সাড়ে ১১টার পরেও জোয়ার অব্যাহত ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here