Home আন্তর্জাতিক সিট বেল্টে বাঁধা মেয়ের লাশ, কাঁদতে কাঁদতে গাড়ি চালাচ্ছেন বাবা

সিট বেল্টে বাঁধা মেয়ের লাশ, কাঁদতে কাঁদতে গাড়ি চালাচ্ছেন বাবা

0
176

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ির সামনের সিট বেল্টে বাঁধা মেয়ের লাশ। কোভিডে মৃত্যু হয়েছে তাঁর। পাশে বসে কাঁদতে কাঁদতে ড্রাইভ করছেন বাবা। সম্প্রতি ভারতে এমনই একটি ছবি ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়।

 

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, বাবার অভিযোগ ৪০ হাজার টাকা চেয়েছে অ্যাম্বুলেন্স। তার পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব ছিল না। দর করার পরও রাজস্থান থেকে ৮৫ কিলোমিটার দূরত্বে অ্যাম্বুলেন্সের ভাড়া নিচ্ছে ১৬ থেকে ৩৫ হাজার টাকা। তাই নিজের গাড়িতেই মেয়ের লাশ বসিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শোকে কাতর বাবা।

 

সোমবার কোটা শহরে এই ঘটনাটি ঘটে। ছবি ভাইরাল হতেই নড়চড়ে বসেছে প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here