সৌদিতে আজান ও ইকামত ছাড়া মসজিদের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

নজর২৪ ডেস্ক: সৌদিআরবের মসজিদগুলোতে আজান ও ইকামাত ছাড়া মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি সরকার। পাশাপাশি বাহিরের মাইকের আওয়াজ সীমিত করাসহ মসজিদের ভিতরের ছোট স্পিকার ব্যবহার করার নির্দেশ দিয়েছে।

 

গত রবিবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখের জারি করা এক সার্কুলারে দেশটির সব মসজিদে মাইকের আওয়াজ এক-তৃতীয়াংশ রাখা এবং আজান ও ইকামাত ছাড়া ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে।

 

গালফ নিউজের বরাতে জানা যায় যে, সৌদির ওই সার্কুলারটি জারি করা হয়েছে মহানবি হযরত মুহাম্মদ (স)-এর একটি হাদীসের ভিত্তিতে, হাদীসে যেখানে বলা হয়েছে, ‘তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাকো। এবং কেউ কাউকে বিরক্ত করা করা থেকে বিরত থাকো এবং (সূরা) পাঠ বা নামাজে একজনের কণ্ঠের ওপর কণ্ঠ তোলা থেকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *