Home প্রধান খবর মুক্তির পর রোজিনা বললেন ‘সাংবাদিকতা চালিয়ে যাব’

মুক্তির পর রোজিনা বললেন ‘সাংবাদিকতা চালিয়ে যাব’

0
80

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।

 

জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে রোববার (২৩ মে) বিকেলে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।

 

বিকেল সোয়া ৪টার দিকে রোজিনা ইসলাম কারাগার থেকে বের হন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

 

মুক্তি পাওয়ার পর রোজিনা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিকতা চালিয়ে যাব। সাংবাদিকসহ যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।’

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন রোজিনা। আজ রোববার বেলা ১১টার দিকে রোজিনাকে অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল্লাহ আল বাকি।

 

আদালতে জামিন শুনানির সময় রোজিনা যেন বিদেশে যেতে না পারেন, সে অনুরোধ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

 

এমন অনুরোধের পরিপ্রেক্ষিতে বিচারক রোজিনাকে পাঁচ হাজার টাকার বন্ডে মুচলেকা ও পাসপোর্ট জমা দেয়ার শর্তে জামিন দেন।

 

পরে দুপুর সাড়ে ১২টার দিকে রোজিনার পাসপোর্ট আদালতে জমা দেন তার স্বামী মনিরুল হক মিঠু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here