Home প্রধান খবর ইসরাইল ভ্রমণে ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ায়’ ঢাকায় প্রতি কৃতজ্ঞতা জানালো তেল আবিব

ইসরাইল ভ্রমণে ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ায়’ ঢাকায় প্রতি কৃতজ্ঞতা জানালো তেল আবিব

0
71

নজর২৪ ডেস্ক- বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ছাড়া) শব্দ তুলে দেয়ার ঘটনায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টির কথা জানিয়েছে তেল আবিব। যদিও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ন্যূনতম অগ্রগতি হয়নি।

 

এক টুইটবার্তায় রোববার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপমহাপরিচালক গিলাড কোহেন এ সন্তোষ প্রকাশ করেন।

 

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে দেয়াকে ‘অনেকটা বড় খবর’ বলে উল্লেখ করেন তিনি।

 

স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। এখন নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

 

বাংলাদেশ সরকারের ইস্যু করা নতুন পাসপোর্টে ইসরায়েলের অংশ সংশোধনের পরিপ্রেক্ষিতেই সন্তোষ প্রকাশ করেছেন ইহুদি রাষ্ট্রটির ইসরায়েল। তারা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

 

বিষয়টিকে ‘সুখবর’ উল্লেখ করে ২২ মে এক টুইটে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি লিখেছেনঃ

 

“সুখবর! বাংলাদেশ ইসরাইলে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে। এটি স্বাগত জানাবার মতো একটি পদক্ষেপ।”

 

ওই টুইটে কোহেন বাংলাদেশ সরকারকে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও আহবান জানান। তিনি লিখেছেনঃ

 

“আমি বাংলাদেশ সরকারকে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই যাতে আমাদের উভয় দেশের জনগণ তা থেকে সুবিধাপ্রাপ্ত হয় এবং সমৃদ্ধি অর্জন করতে পারে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here