নজর২৪, চট্রগ্রাম- হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ও প্রেস সচিব এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২২ মে) রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে র্যাব-৭ এর একটি দল এনামুলকে গ্রেপ্তার করেছে।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাকে শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।’
এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গ্রেপ্তার এনামুল হাসান ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।
