Home আন্তর্জাতিক বিল-মেলিন্ডার বিচ্ছেদের পেছনে চীনা নারী?

বিল-মেলিন্ডার বিচ্ছেদের পেছনে চীনা নারী?

0
64

আন্তর্জাতিক ডেস্ক- বিল গেটস ও মেলিন্ডার ২৭ বছরের সংসার ভাঙার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চীনা সুন্দরী নারীকে দায়ী করা হচ্ছে। ঝি শেলি ওয়াং নামের ওই নারী ‘বিল অ্যান্ড ফাউন্ডেশন’-এর অনুবাদক হিসেবে কাজ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে শেলি বলেছেন, বিল গেটস ও মেলিন্ডা দম্পতির সঙ্গে আমার পেশাদারিত্বের সম্পর্ক।

 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়, ২০১৫ সাল থেকে বিলের ওই ফাউন্ডেশনে অনুবাদক হিসেবে কাজ করছেন ৩৬ বছর বয়সী শেলি। বিল-মেলিন্ডা দম্পতির বিচ্ছেদ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিল গেটস ও তাকে জড়িয়ে নানা গুজব ছড়াতে থাকে। বিল গেটসের সঙ্গে তার অন্তরঙ্গতা বিচ্ছেদকে ত্বরান্বিত করেছে বলেও অভিযোগ করেন অনেকে।

 

পরে এ নিয়ে মুখ খোলেন শেলি। চায়নিজ সোশ্যাল মিডিয়া উইবোতে এক স্ট্যাটাসে তিনি বলেন, আমি মনে করেছিলেন, গুজবটি এমনিতেই চলে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়তে শুরু করে। তিনি এসব ভিত্তিহীন গুজবে সময় ব্যয় করেন না বলেও জানান।

 

বিল গেটস ও মেলিন্ডা দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। তাঁরা গত সোমবার টুইটারে এ-সংক্রান্ত ঘোষণা দেন। বিচ্ছেদের ঘোষণা দিয়ে বিল ও মেলিন্ডা বলেন, ‘আমরা একসঙ্গে দম্পতি হিসেবে থাকতে পারব, এমনটা আর বিশ্বাস করি না।’

 

বিল ও মেলিন্ডা বলেন, ‘গত ২৭ বছরে আমরা অসাধারণ তিনটি সন্তান পেয়েছি। এমন একটা ফাউন্ডেশন গড়ে তুলেছি, যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্যকর ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। আমরা যে বিশ্বাস থেকে ওই ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি, সেটা থাকবে। এই ফাউন্ডেশনের কাজ একসঙ্গে চালিয়ে যাব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here