লকডাউন বাড়ল ১৬ মে পর্যন্ত

নজর২৪, ঢাকা- চলমান লকডাউন আরও এক দফা বাড়ানো হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই দফায় লকডাউন বাড়ানো হয়েছে ১৬ মে পর্যন্ত, যার অর্থ ঈদ পর্যন্তই বিধিনিষেধ মেনে চলতে হবে দেশের মানুষকে।

 

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম লকডাউন বাড়ানোর বিষয়টি জানিয়েছেন।

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৬ মে থেকে আন্তঃজেলা গণপরিবহন চলবে। তবে চলবে না দূরপাল্লার বাস। লঞ্চ এবং ট্রেন চলাচলও বন্ধ থাকবে। অর্থাৎ ঢাকার বাস ঢাকায় আর গাজীপুরের বাস গাজীপুরে, এভাবেই চলাচল করতে হবে। অন্য জেলায় যেতে পারবে না।

 

লঞ্চ এবং ট্রেন চলাচল বন্ধই থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ সিদ্ধান্ত আগামী ১৬ মে পর্যন্ত কার্যকর থাকবে। আজ থেকে মার্কেটে পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযান চালাবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *