Home দেশের খবর সিলেটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৫ জন নিহত

সিলেটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৫ জন নিহত

0
150

নজর২৪, সিলেট- সিলেট জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন নিহত হয়েছেন। ​আহত হয়েছেন আরও দুজন। রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, পাখিবিল এলাকার মৃত আরব আলীর ছেলে হোসেন আহমদ (৩৫), জামাল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (২৯), জামাল মিয়ার মেয়ে সাদিয়া (৭), জামাল মিয়ার ছেলে শাহাদাত (৫ মাস), মৃত হাফিজ মিয়ার স্ত্রী হাবিবুন্নেসা (৩৩)।

 

আর আহতরা হলেন- পাখিবিল এলাকার মৃত আরজান আলীর ছেলে জাকারিয়া ও জাকারিয়া স্ত্রী হাসিনা বেগম। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, জৈন্তাপুর ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর দূর্ঘটনার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা মারা গেছেন তারা একই পরিবারের ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here