Home আন্তর্জাতিক ভারতে লাফিয়ে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় সংক্রমণ ৪ লাখেরও বেশি

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় সংক্রমণ ৪ লাখেরও বেশি

0
79

আন্তর্জাতিক ডেস্ক- ভারতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রোগী শনাক্তে নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আগের সব রেকর্ড ভেঙে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ২ হাজার ১১০ জন। এই প্রথম দেশটিতে দৈনিক সংক্রমণ ৪ লাখ ছাড়াল।

 

এ দিন করোনায় মারা গেছেন ৩ হাজার ৫২২ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৫৮৫ জন।

 

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯৪ জনের। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৮৩৫। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ৩ জন।

 

এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) একদিনে দেশটিতে ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত এবং ৩ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়। তার আগের দিন বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ২৪ ঘণ্টায় তিন লাখ ৭৯ হাজারের বেশি শনাক্ত এবং ৩ হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়। অর্থাৎ মৃতের সংখ্যা গত দুইদিন কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

 

নতুন শনাক্তের হিসাবে দেশটির রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় মহারাষ্ট্র। এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৬২ হাজার ৯১৯ জন। এদিন মহারাষ্ট্রে মারা গেছেন ৮২৮ জন রোগী। এছাড়া কর্ণাটকে ৪৮ হাজার ২৯৬ জন, কেরালায় ৩৭ হাজার ১৯৯ জন রোগী শনাক্ত হয়।

 

পশ্চিমবঙ্গে লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে শুক্রবার সন্ধ্যা থেকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার আংশিক লকডাউন ঘোষণা করেছে। এ লকডাউনে শপিং কমপ্লেক্স, বিউটি পার্লার, সিনেমা হল এবং স্পা বন্ধ থাকবে। তবে বাজার খোলা থাকবে প্রতিদিন ৫ ঘণ্টা করে।

 

এছাড়া রেস্টুরেন্ট, বার, ব্যায়ামাগার ও সুইমিং পুলও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে হোম ডেলিভারিসহ অনলাইনে কেনাকাটার অনুমোদন থাকছে।

 

পশ্চিমবঙ্গ সরকার বলছে, সব সামাজিক, সাংস্কৃতিক, বিনোদন এবং শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক জনসমাগম বন্ধ রাখতে হবে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাজার খোলা রাখা যাবে। আংশিক লকডাউনে ফার্মেসি, চিকিৎসাসামগ্রী বিক্রির দোকান এবং মুদি দোকান খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here