Home আন্তর্জাতিক অক্সিজেন নিয়ে ভারতে যুক্তরাষ্ট্রের বিমান

অক্সিজেন নিয়ে ভারতে যুক্তরাষ্ট্রের বিমান

0
109

আন্তর্জাতিক ডেস্ক- করোনায় বিপর্যস্ত ভারত আজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম জরুরী সহায়তা সরবরাহ পেয়েছে। শুক্রবার সকালে একটি মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনে করে সহায়তার এই চালান দিল্লিতে এসেছে।

 

এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম চালানে ৪০০ অক্সিজেন সিলিন্ডার, ১০ লাখের কাছাকাছি করোনা ভাইরাস টেস্ট কিট এবং আরো অন্যান্য হাসপাতাল সামগ্রী।

 

ভারতের যুক্তরাষ্ট্র দূতাবাস এক টুইটে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকটি জরুরি ত্রাণ চালানের প্রথমটি ভারতে পৌঁছেছে! ৭০ বছরেরও বেশি সময় ধরে সহযোগিতার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র মহামারীর সাথে লড়াই করতে ভারতের সাথে দাঁড়িয়েছে।

 

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি ভারাক্রান্ত রাজধানী দিল্লি। সেখানকার হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট চলছে কিছু দিন ধরে। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে অনেক রোগীর। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত আরও ৩৯৫ জনের মৃত্যু হয়েছে, যা একদিনের হিসাবে সর্বোচ্চ।

 

২৪ ঘণ্টায় শুধু দিল্লিতেই করোনা ধরা পড়েছে আরও ২৪ হাজার ২৩৫ জনের দেহে। এতে সেখানে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৭৭ জন।

 

কঠিন এই সময়ে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাপানও। ভারতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাতোশি সুজুকি জানিয়েছেন, তার দেশ ৩০০টি অক্সিজেন জেনারেটর ও ৩০০টি ভেন্টিলেটর পাঠাচ্ছে।

 

শুক্রবার ৮০টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৭৫টি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ রোমানিয়া।

 

অক্সিজেন সিলিন্ডারসহ ভারতে এরই মধ্যে করোনা বিষয়ক ত্রাণ পাঠিয়েছে যুক্তরাজ্য। এ ছাড়া, কঠিন এই সময়ে বাংলাদেশসহ প্রতিটি দেশ ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।

 

ভারতে করোনার সংক্রমণ থামছেই না। বৃহস্পতিবারের হিসাব তুলে ধরে শুক্রবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনায় দেশটিতে নতুন করে ৩ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমণ ধরা পড়েছে ৩ লাখ ৮৬ হাজার ৬৯৩ জনের শরীরে।

 

দেশটি টানা নয়দিন ৩ লাখের বেশি করোনা শনাক্ত দেখেছে। আর তিন হাজারের বেশি মৃত্যু হয়েছে টানা তিনদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here