Home প্রধান খবর হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

0
81

নজর২৪, ঢাকা- জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘তাকে (রওশন এরশাদকে) সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে বলে শুনেছি। শুক্রবার বিস্তারিত জানতে পারবেন।’

 

তিনি আরও বলেন, তবে সেখানে ভর্তি হওয়া বিশেষ কিছু না। কারণ তিনি (রওশন এরশাদ) কয়েক দিন পর পর হাসপাতালে ভর্তি হন।

 

এছাড়াও দলের নেতারা জানিয়েছেন, নিয়মিত চেকআপের জন্য সাধারণত সিএমএইচে যান রওশন এরশাদ। তবে হঠাৎ করে শারীরিক অবস্থার কোনোরকম অবনতির জন্য তাকে সেখানে ভর্তি করা হয়েছে কিনা সে বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেননি।

 

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো কিছু জানানো হয়নি। তবে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, শুক্রবার আপনাদের বিস্তারিত জানাতে পারবো। এখন কিছু বলতে পারবো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here